1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার

খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে রবি মৌসুমে (২০২১-২০২২) অর্থ বছরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরি ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি ভুট্টা ও ৫০জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি সার, এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি উপ-সহকারি উদ্ভিদ ও সংরক্ষন কর্মকর্তা মো. সানাউল হকের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মো. আলী আহমদ (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এসময়, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীগন, স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও ব্লক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net