1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

শরণখোলায় রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

শরণখোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫৮১ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী মরহুমা শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৯ নভেম্বর) জুম্মার নামাজ বাদ শরণখোলা উপজেলা পরিষদের হলরুমে দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম,প্রবীণ আলেম মাওলানা আশ্রাফ আলী,রায়েন্দা বড় মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী এ অসংখ্য মুসল্লী অংশ গ্রহণ করেন।

মরহুমা রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলালউদ্দিন বাবু’র মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদী।

উল্লেখ্য ২০২০ সালের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net