1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহ্ আলী মাজার ‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ কমিটি গঠন : সভাপতি আগা খান মিন্টু ও সদস্য সচিব কাসেম মোল্লা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

শাহ্ আলী মাজার ‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ কমিটি গঠন : সভাপতি আগা খান মিন্টু ও সদস্য সচিব কাসেম মোল্লা

বাহাউদ্দীন তালুকদার :
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫১৭ বার

রাজধানীর মিরপুরে হজরত শাহ্ আলী মাজার শরিফের নির্বাহী কমিটির সভা সম্পন্ন হয়েছে। বৈঠকে হজরত শাহ্ আলী মাজার শৃঙ্খলাপূর্ণ অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সর্বসম্মতিক্রমে ‘ ২৬ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ গঠন করা হয়েছে। নবগঠিত ‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’কে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুর ২ টায় হজরত শাহ্ আলী মাজার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ কমিটিতে সভাপতি করা হয় মিরপুরের মাটি ও মানুষের নেতা, শাহ আলী থানা আওয়ামী লীগের আইকন, জনতার অভিভাবক ও জনতার সেবক, মিরপুরের রাজনৈতিক উজ্জ্বল নক্ষত্র ঢাকা ১৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও সদস্য সচিব করা হয় শাহ্ আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম মোল্লা।

ঢাকা ১৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বোচ্চ সংখ্যক নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন, দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনাম, দৈনিক বাংলাদেশে সংবাদ পত্রিকার সম্পাদক যুবসমাজের আইকন কবির চৌধুরী মুকুল, আমজাদ হোসেন শপন, ছিপাত লেলিন, মারুফ আজাদ, ফয়সাল আহমেদ সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net