1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দর পৃথিবীর জন্য সত্য ও সুন্দরকে পুঁজো দিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

সুন্দর পৃথিবীর জন্য সত্য ও সুন্দরকে পুঁজো দিন

শিব্বির আহমদ রানা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৭৮৩ বার

কাউকে সম্মান জানানো মহত্বের লক্ষণ, যা সবাই করতে পারেনা। নিজেকে আহামরি কিছু ভাবতে যেওনা, কারণ আহামরি ভাবাও একটি মানসিক বিকৃত লোকের পরিচয় ইঙ্গিত করে। ছিদ্রান্বেষণ করোনা, কারণ এটা নোংরামী কাজ- স্বয়ং আল্লাহ্ ছিদ্রান্বেষণকারীকে পছন্দ করেনা। কারো ভুল দেখলে সৌজন্যবোদে ও ভদ্রতার সহিত তা দেখিয়ে দিন এবং এতে সম্প্রীতি বাড়বে কিন্তু আমরা সংকীর্ণ ও কুটিল মনোভাবের জন্য এসব করতে পারিনা।

আমরা মহৎ মানুষ গুলোর চরিত্রের প্রশংসা করি কিন্তু নিজের চরিত্রের সাথে তা সংমিশ্রন করতে পারিনা কারণ- আমরা বলতে অভ্যস্ত মানতে পারিনা বলে। অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করোনা, কারো আত্মসম্মানে আঘাত করোনা- এগুলো নীচু তলার মানুষের কাজ।

আপনার সবকাজ ভালো কিন্তু একটি মন্দকাজ আপনার জন্য শান্ত প্রকৃতির মাঝে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বয়ে আনবে। আপনি দেখেন নাই, বাস্তবে জানেনও না, এমন বিষয় নিয়ে শতভাগ মন্তব্য করতে যাবেন না; কারণ আপনি নিজের কপালের বিপরীত চিত্র ত দেখতেই পান না। আপনার কাছে আপনার মোবাইল, ফেইসবুক একাউন্টের পাসওয়ার্ড যেমন একান্ত গোপনীয় ও অন্যজনের বিষয়টিও তেমন গুরুত্বপূর্ণ- এসবে সেন্সসেটিভ থাকাও জরুরী।

আপনি শুধু খারাপ কর্মের জন্য খারাপ মানুষ না, কারো খারাপ কিছু অনুসন্ধানের কারণে আপনার খারাপ চরিত্রের পরিচয় উন্মোচন হয়। চোরকে গালি দিওনা, ছোটদের ধমক দিওনা, ভুলকারীকে ভৎসনা করোনা বরং বুঝিয়ে দাও, নমনীয় হও, ক্ষমাপরায়ণ হও- এতে আপনার সভ্যতার ও সংস্কৃতির পরিচয় বহন করবে।

এমন কিছু কাজ কী আপনার জীবনে সঞ্চিত হয়েছে? যা মরণের পরপরই লোকমুখে প্রশংসা কুড়াবে? বেঁচে থাকবেন? অমরত্বের সাথে অবিকল জিইয়েই থাকবেন মানুষের অন্তরে? জীবনের নাম সব ইনস্ট্যান্ট পেয়েছি, ইনস্ট্যান্ট শেষ করবো তা নয়! বরং ভবিষ্যৎতেও আপনার কর্মের পরিচয় উন্মোচন হবে।

কিছু মানুষ মরার সাথে সাথে মরে যায়, মানে চিরতরে হারিয়ে যায়। আর কিছু মানুষ মরার পরেও বেঁচে যায়, মানে অমরত্বের মহৎ গৌরব অর্জন করে, যা সবাই পারেনা। মানুষের মন্দ গুলো প্রচার করোনা বরং ভালো গুলোর প্রচার ও প্রশংসা করুন। একটি মন্দ হাজারো মন্দের সৃষ্টি করে আর একটি ভালো হাজারো আলোর সন্ধান করে।

আপনি তখনই ভালো মানুষ, যখন আপনি পড়শির কাছে ভালো। আপনি তখনই স্বচ্চরিত্রের লোক যখন আপনার স্ত্রী আপনাকে নিয়ে গর্ব করে। আপনি তখনই সেরা ব্যক্তি যখন আপনার বন্ধুরা আপনাকে নিয়ে গর্ব করে। চরিত্রের সার্টিফিকেট যেটা চেয়ারম্যান, মেয়র প্রদান করে সেটা ত মাত্র রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।

সবসময় সুন্দর ভাবুন, সুন্দরকে লালন করুন, সুন্দরকে পূঁজো দেন- ঠিকই একদিন সুন্দর একটা পরিবার, সমাজ, দেশ/রাষ্ট্র, পৃথিবী রচিত হবে।

লেখক ও সাংবাদিক
শিব্বির আহমদ রানা
১৯.১১.২১ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net