1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনাবাহিনীর ২০ ইসিবি’র তত্বাবধানে এগিয়ে চলেছে রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সেনাবাহিনীর ২০ ইসিবি’র তত্বাবধানে এগিয়ে চলেছে রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৫৬৪ বার

বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি’র তত্বাবধানে এগিয়ে চলেছে রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়কের নির্মাণ কাজ। গত ১১ সেপ্টেম্বর রামগড়ের পিলাকছড়া এলাকায় প্রকল্পটির কর্যক্রম উদ্বোধনের পরে দিনরাত কাজ করে চলেছেন সেনাবাহিনী। প্রকল্পের ৫৬ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১০ কিলোমিটারের মাটি কেটে সমান করানোর কাজ শেষ হয়েছে। দূর্ঘম এলাকার যেখানে কোন রাস্তা ছিলনা সেখানে মাটি কেটে প্রাথমিক রাস্তা তৈরীর পর থেকে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীরা এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে।

মাটিরাঙা ৬নং সদর ইউপি চেয়ারম্যান চন্দ্র কিরণ ত্রিপুরা, স্থানীয় স্কুল শিক্ষক দুলাল ত্রিপুরা, রামগড় ১নং ইউপির স্থানীয় মহিলা মেম্বার চাইওয়া চৌধুরী বলেন, সীমান্ত সড়ক তৈরীর কাজ শুরুর পর থেকে অনুন্নত অনগ্রসর এলাকার জীবনমানের উন্নতি হচ্ছে। এরই মধ্যে সীমিত আকারে মোটরসাইকেল ও সিএনজি গাড়ী চলাচল করায় অতি সহজে রামগড় বাজারে তাদের উৎপাদিত ফসল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছে। তারা সরকার ও সেনাবাহিনীকে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করায় ধন্যবাদ জানান।

গত রবিবার দুপুরে মাটিরাঙ্গা অভ্যায় সীমান্ত সড়ক (রামগড়-তানাক্কাপাড়া) নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ফসলি জমির ২৮ জন কৃষকের আদা, হলুদ, ধান, কচু ক্ষেত ও কলা বাগানের ক্ষতিপূরণের ৩ লক্ষ ৬৫ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ ইসিবি’র অধিনায়ক লে: কর্নেল আমজাদ হোসেন। এসময় তিনি স্থানীয়দের সহযোগীতা কামনা করে বলেন, সীমান্ত সড়ক হলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নত হবে। তিনি আরো বলেন অত্র অঞ্চলের জীবনমান, শিক্ষা, যোগাযোগ, কৃষি বিপননে ব্যাপক পরিবর্তনসহ এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীরমান বৃদ্ধি পাবে।

সীমান্ত সড়ক (রামগড়-তানাক্কাপাড়া) নির্মাণ প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের চাহিদানুযায়ী ২৮ জন কৃষককে সর্বমোট ৩ লক্ষ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে পাশাপাশি আগামীতেও এই প্রকল্পে যারা ক্ষতিগ্রস্থ হবে তাদেরতে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ক্ষতিপূরণ দেয়া হবে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রামগড়ের পিলাকছড়া এলাকায় প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন করেন প্রকল্পের উপ-সাইট ইনচার্জ ২০ ইসিবি’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: মমতাজ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net