1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার ডিসি ও কউক চেয়ারম্যানের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

কক্সবাজার ডিসি ও কউক চেয়ারম্যানের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানের সাথে পৃথক এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক সংসদ কক্সবাজারের নব—নির্বাচিত সভাপতি এম.এ আজিজ রাসেল এবং সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, সহ—সভাপতি ছৈয়দুল্লাহ আজাদ, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net