1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার সাকিব টিআইবি’র ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

কুমিল্লার সাকিব টিআইবি’র ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচিত

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ বার

কুমিল্লার নাজমুস সাকিব বিন মোস্তফা (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) টিআইবি’র সাধারন পর্ষদে সনাক ভিত্তিক ইয়েস গ্রুপের ইয়েস প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সারাদেশে ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক) থেকে ১৩ জন টিআইবি’র সাধারণ পর্ষদে ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করেন। গত ২১ নভেম্বর সর্বাধিক ভোট পেয়ে সর্বাধিক ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার ইয়েস গ্রুপের মাসিক সভায় নাজমুস সাকিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম সেফালির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি
নিখিল চন্দ্র রায়, আইরিন মুক্তা অধিকারী, সনাক সদস্য ও ইয়েস উপকমিটির আহ্বায়ক বদরুল হুদা জেনু, আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, মোহা. আনিসুর রহমান আখন্দ, ডা. মৃনাল কান্দি ঢালি, সনাক এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্ত, ইয়েস গ্রুপের দলনেতা সুদীপ্ত আচার্য্য প্রমুখ।

নাজমুস সাকিব বিন মোস্তফা বলেন, কুমিল্লা সনাক, স্বজন ও ইয়েস গ্রুপের সকল সদস্যবৃন্দ সার্বিক ভাবে আমাকে সহযোগীতা করেছেন। নির্বাচনে আমার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের সনাক শাখার সহযোগীতা চাই।

সনাক কুমিল্লা সভাপতি রোকেয়া বেগম সেফালি বলেন, এ অর্জন কুমিল্লার। আমাদের সনাক পরিবার টিআইবির নিয়মানুযায়ী এগিয়ে যাচ্ছে। কাজের ক্ষেত্রে নিজেদের জানান দিচ্ছে। সাকিবকে অভিনন্দন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ডিসেম্বর নাজমুস সাকিব বিন মোস্তফা ইয়েস গ্রুপে যোগদান করেন। তিনি ইয়েস গ্রুপ কুমিল্লার সহ দলনেতা, রোভার স্কাউট, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net