1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম চন্দনাইশে বিভিন্ন বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চট্টগ্রাম চন্দনাইশে বিভিন্ন বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩০৭ বার

মাষ্টার মনছফ আলী জাহানারা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ চন্দনাইশ মধ্যম কাঞ্চননগর
মাষ্টার মনছফ আলী জাহানারা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১১ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জসিম উদ্দিন চৌধুরী মন্টু’র সভাপতিত্বে সভায় প্রধান
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। প্রধান আলোচক ছিলেন
চট্টগ্রাম জেলা পরিষদের সচিব মো. দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের নির্বাহী কমিটির
সভাপতি অধ্যাপক তানভিরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখর দাশ,
আলোচনায় অংশ নেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক একরামুল
হোসেন, নুরুল হাকিম (কোম্পানি), শিক্ষানুরাগী নবাব মিয়া মনির (কোম্পানি), আ’লীগ
নেতা যথাক্রমে, এড. আবু সালেহ, জাগির হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর
হোসেন জাহাঙ্গীর, যুবলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মেম্বার যথাক্রমে আনিসুর রহমান,
ওসমান গণি, ছাত্রলীগ নেতা যথাক্রমে, সিরাজুল ইসলাম চৌধুরী কাফি, মফিজুর রহমান
প্রমুখ।
বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ঃ চন্দনাইশ বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি
পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ১০
নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান
অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার
চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সমীরণ কুমার দত্ত। আলোচনায় অংশ নেন,
উপজেলা আ’লীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, পরিচালনা পরিষদ সদস্য মাস্টার রতন চক্রবর্তী, কাজী
মাহমুদুর রহমান, সুজিতা তালুকদার, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমুখ।
ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ঃ চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ, ২০২১ সালের এসএসসি
পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর সকালে
বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। স্বাগত
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী। আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস মিয়া, গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়–য়া, শ্যামল ভট্টাচার্য,
শিক্ষক বিলাস বড়–য়া, তাহমিনা আকতার, সালমা হোসেন শাহীন, বাপ্পি শীল, দীপ্ত বড়–য়া, রূপন
কান্তি দে, আসমা তাহের প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও.
মো. মোজাহেরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net