1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় ধর্মঘট প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় ধর্মঘট প্রত্যাহার

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙার কারখানায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিএসবিআর এর সহকারী সচিব নাজমুল ইসলাম।মঙ্গলবার (৯ নভেম্বর) না জানিয়ে শুল্ক ও ভ্যাট ফাঁকির অভিযোগ তুলে ৪টি শিপব্রেকিং ইয়ার্ডে আকস্মিক অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষের ৩টি পৃথক দল। বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, ভ্যাট কমিশনারের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কাল (বৃহস্পতিবার) সকাল থেকে কারখানায় কাজ শুরু হবে।এর আগে সকালে ধর্মঘট ডাকার কারণ হিসেবে তিনি বলেন, আমাদের না জানিয়ে সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানাগুলোয় অভিযান চালানোর বিষয়টি অনেকেই মানতে পারেনি। তাই মালিকপক্ষ আজ (বুধবার) থেকে ধর্মঘট পালন করছে। এ কারণেই তাদের সংগঠন বিএসবিআরএ মঙ্গলবার রাতে জানিয়ে বুধবার সকাল থেকেই ধর্মঘট পালন শুরু করে। তবে ২৪ ঘণ্টা না যেতেই এ ধর্মঘট প্রত্যাহার করল সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net