1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের লেদার জামাল ডাকাত গ্যাং এপিবিএন এর হাতে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

টেকনাফের লেদার জামাল ডাকাত গ্যাং এপিবিএন এর হাতে আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বার

টেকনাফের হ্নীলায় স্বশস্ত্র দুই ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ১৬এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে দেশীয় লম্বা বন্দুক, বুলেট, রামদা ও চাকু নিয়ে পিতা-পুত্রসহ ৩জনকে আটক করেছে।

সুত্র জানায়, অদ্য ২২/১১/২০২১খ্রিঃ তারিখ (সোমবার) ভোররাত সোয়া ৪টায় ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১৪ এর খোলা মাঠে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে পশ্চিম লেদার মৃত হায়দর আলীর পুত্র জামাল হোসেন (৪৫) ওরফে জামাল ডাকাত, জামাল হোসেনের পুত্র মোঃ হামিদ (২১) এবং আব্দুল জলিলের পুত্র মোঃ ইলিয়াস (১৬) কে আটক করে। তার নিকট হতে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি, ৩টি রামদা ও ১টি ষ্টীলের চাকু উদ্ধার করা হয়,

ধৃত জামালের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অভিযুক্ত দেড় ডজনের মতো মামলা রয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্রাদিসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সুত্র জানায়,
গতকাল অদ্য, ২১/১১/২০২১খ্রিঃ তারিখ (রবিবার) দুপুর ২টার দিকে পশ্চিম লেদার আব্দুল গফুরের পুত্র ডাকাত রুবেল, টুইল্ল্যার পুত্র রবিউল হাসান রবুসহ ৩/৪জনের সাথে জামাল ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, একপক্ষ আরেক পক্ষকে দেখে নেওয়ার হুমকি দেয়,

এই ঘটনার পরে ভোররাতের এই অভিযানে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, সাধারণ মানুষ মনে করেন প্রকৃত অপরাধী, সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্যরা যে দলের বা গ্রুপের হোক না কেন তাদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net