ঢাকা   ০৬:৪৪:৪৮ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ইসরাত সোলতানা মিশতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার সময় উপজেলার শিলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়া ফইজা বাপের বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া শিশু ইসরাত সোলতানা মিশতা ওই এলাকার প্রবাসী মোস্তাক আহমদের একমাত্র কন্যা।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, মিশতা নামে শিশুটি বাড়ির উঠোনে খেলতে গিয়ে সবার অগৌচরে তাদের বাড়ীর পূর্বপাশে ব্যবহারের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে নুরতাজ বেগম নামে তাদের পড়শি দাদি শিশু মিশতাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখেন। পরে সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু মিশতাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি