1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে

বাঁশখালীর কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

বাঁশখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার

বাঁশখালীর উত্তর জলদীতে কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে দান শ্রেষ্ট কঠিন চীবর দান শুক্রবার দিনব্যাপী অনুষ্টান মালার মধ্যে দিয়ে অনুষ্টিত হয় । দুই পর্বের অনুষ্টান মালার মধ্যে প্রথম পর্বের অনুষ্টান মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, জাতীয় ও ধর্মী পতাকা উত্তোলন,গ্রামজাত সংঘমনীষাদের স্মরণে অষ্টোপকরণসহ সংঘদান। বিকালে দ্বিতীয় পর্বের অনুষ্টান মালা কঠিন চীবর দান ও সদ্ধর্মলোচনা সভা ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এবং বাঁশখালী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারের সেবা ও উন্নয়ন কমিঠির সাধারন সম্পাদক লায়ন দীপক কান্তি বড়ুয়ার সঞ্চালনে অনুষ্টিত হয়। অনুষ্টানে সদ্ধর্মলোচনা করেন ভদন্ত জিনরতন মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, শান্তমিত্র ভিক্ষু, জয়জ্যোতি স্থবির,সুমনপ্রিয় ভিক্ষু । দ্বিতীয় পর্বের অনুষ্টান মালার উদ্বোধন করেন বাঁশখালী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে অধ্যক্ষ করুণানন্দ স্থবির, স্বাগত ভাষন প্রদান করেন চট্টগ্রাম ইউএসটিসির প্রাক্তন উপাচার্জ প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া । অনুষ্টানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মিথুন রশ্মি বড়য়া ও মিসেস ববিতা বড়য়া। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেহেনা আক্তার কাজমী, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়য়া। অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার ইংরেজি বিভাগের প্রধান সাংবাদিক সমীর বড়য়া, সাতকানিয়া লোহাগড়া ঐক্য পরিষদের সাবেক সভাপতি অরুন বড়য়া, ধনঞ্জয় বড়ুয়া,বাঁশখালী বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়য়া, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়য়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়য়া,ধনঞ্জন বড়য়া, ডা: প্রবাস চন্দ্র বড়য়া,বীর মোহন বড়য়া. রতন বড়ুয়া,সুখেন্দ্র বিকাশ বড়য়া, সুবোধ বড়য়া,পরিতোষ বড়য়া, কাঞ্চন কুমার বড়ুয়া, শিবু বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, জ্ঞানীর ধর্ম । যারা যত বেশি এ ধর্ম চর্চা করবে তারা তত বেশি ধর্ম সর্ম্পকে জানতে পারবে । সমাজের শান্তি আয়ায়নে এ ধর্মের চর্চা ও অনুশীলন করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net