1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

মীরসরাইয়ে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার

মীরসরাই উপজেলার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২১-২২ মৌসুমে গম,ভুট্টা, সরিষা,সূর্যমুখী,চিনা বাদাম,শীতকালীন মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২২নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০ টা উপজেলা কৃষি অফিসে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে এবং
উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।
এই সময় মীরসরাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শীতকালীন ফসল বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে ২ কেজি ভুট্টা বীজ, ডিএপি সার ২০ কেজি, এমও পি ১০কেজি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মীরসরাই উপজেলার ১০৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পর্যায়ক্রমে শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net