ঢাকা   ০৪:০৩:১৮ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে দুই বেকারী মালিককে এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর দেড়টায় রাউজান উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় ইজি ফুড বেকারীর স্বত্ত্বাধিকারী ফটিকছড়ি উপজেলার বাসিন্দা গোলাপ উদ্দিনকে ৫০ হাজার এবং হাই ফুড বেকারীর স্বত্ত্বাধিকারী নোয়াখালীর বাসিন্দা মো. কামালকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি