ঢাকা   ০১:৫৯:১৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

আফ্রিকার দেশ মোজাম্বিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী

শিব্বির আহমদ রানা
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আফ্রিকার দেশ মোজাম্বিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়। মোজাম্বিকের কেন্দ্রিয় আওয়ামীলীগ ও মোজাম্বিকের কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সমন্বয়ে নামপুলা শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান আয়োজক ও প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, বাঁশখালী উপজেলা সাবেক ছাত্রলীগ সদস্য, সরল ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্বিক আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সভাপতি সোলেমান বাদশা, মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন সোহেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর আহবায়ক মফিজুর রহমান, আরিফ গিয়াস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাসেম। এতে সভাপতিত্ব করেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামীলীগ সিনিয়র সভাপতি জসিম উদ্দিন। উপস্থাপনায় ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র যুন্ম আহ্বায়ক জিকু সিকদার।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মকুবা, মিলান্জি, গুরুয়ে, গুরুন্গুসা, বেইরা, পেবান, মুরুমবালা, নামপুলাসহ বিভিন্ন প্রদেশের এবং ডিস্ট্রিকের আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগ এর মুজিব প্রেমী।

বিজয় দিবস সমাবেশে প্রধান অতিথি নাছির উদ্দিন বলেন, মোজাম্বিক আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি