1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ প্রার্থীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

চৌদ্দগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ প্রার্থীকে জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ প্রার্থীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল এই জরিমানা করেন।

আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৬ জন চেয়ারম্যান প্রার্থী, ১০৪ জন সংরক্ষিত মহিলা ও ৪৮০ জন সাধারণ সদস্যসহ ৬৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬-এর বিধান লঙ্ঘন করায় গতকাল দুপুরে বাতিসা ইউপিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী কাজী ফখরুল আলম ফরহাদ, স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান এবং ১০ ইউপি সদস্য প্রার্থীসহ মোট ১২ প্রার্থীকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে।

জরিমানা দেওয়া ইউপি সদস্যরা হলেন বাতিসা ইউপির ৪নং ওয়ার্ডের নিজামউদ্দিন মিলন, আরিফুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য পারভিন আক্তার, কনকাপৈত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোহেল আলম মজুমদার ও মাহমুদ আলম মজুমদার, ৮নং মুন্সিরহাট ইউপির ৬নং ওয়ার্ডের হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ডের শাহাবুদ্দিন মজুমদার রানা, ১নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দিলু, ২নং ওয়ার্ডের শামছুল আলম কালাম এবং সংরক্ষিত ওয়ার্ডের রুজিনা বেগম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, যারাই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net