1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে আইন কোনও বাধা নয়, বাধা সরকার: মির্জা আলমগীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে আইন কোনও বাধা নয়, বাধা সরকার: মির্জা আলমগীর

✍ বাবুল তালুকদার |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ বার

দেশনেত্রীর বিরুদ্ধে তাদের এত রাগ কেন? কারণ, খালেদা জিয়া হচ্ছেন হ্যামিলনের বাঁশি বাদক। তিনি বেরিয়ে এলে গণতান্ত্রিক সংগ্রামের জন্য লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবেন। সে জন্যই তাকে আটক করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আইন কোনও বাধা নয় ‘আইন দেখাচ্ছেন? কোন আইন? যে ৪০১ ধারার আইন দেখাচ্ছেন, সেখানে পরিষ্কার করে বলা আছে, শুধু সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। এখানে আইন কোনও বাধা নয়, বাধা সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়।’

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া আজকে এত অসুস্থ যে তা বর্ণনা করতে পারবো না। তার চিকিৎসকদের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে উন্নত চিকিৎসা। ডাক্তাররা পরিষ্কার করে বলেছেন, আমদের যা কিছু করার, করেছি। আমাদের কাছে সেই উন্নত প্রযুক্তি নেই, যা দিয়ে খালেদা জিয়াকে পরবর্তী চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

সমাবেশ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফোরাম থেকে বলা হয়, যদি আগামী তিন দিনের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনও সমাধানে আসা হয়, তাহলে সামনে তারা অনশন করবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net