1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চুক্তির ২৪তম বষপূর্তিতে গুইমারাতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

পার্বত্য চুক্তির ২৪তম বষপূর্তিতে গুইমারাতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৬ বার

পার্বত্য শান্তি চুক্তির ২৪ তম বর্ষপূর্তি উপলক্ষে গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আয়োজনে সহম্রাধিক পাহাড়ি বাঙ্গালীর অংশ গ্রহনে সকালে জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে থেকে র‌্যালীটি শুরু হয়। পরে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিদওয়ানুর রহমান। অন্যান্যের মধ্যে বিজিবির গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালা উদ্দিন নয়ন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামীলীগ সরকার পার্বত্য চুক্তি করে। এ চুক্তির অধিকাংশ ধারা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী ও সরকারে প্রচেষ্ঠা অব্যহত রয়েছে।

এসময় সেনা ও বিজিবির পদস্থ কর্মকর্তাগণ সহ ৫ উপজেলা চেয়ারম্যানগণ এবং সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর পরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শান্তি মেলার উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার।

এছাড়াও দিবসটি উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অপর দিকে, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে শান্তিচুক্তির ২৪ বৎসর পূর্তি উপলক্ষে গুইমারায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net