1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী কাছে ফটিকছড়ির পৌর মেয়রের খোলা চিঠি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী কাছে ফটিকছড়ির পৌর মেয়রের খোলা চিঠি

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ বার

মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে হঠাৎ করে বিমান ভাড়া বেড়ে গেল তিন গুণ। রেমিট্যান্স যোদ্ধারা এ অতিরিক্ত ভাড়া বহন করা প্রায় অসম্ভব ও কষ্টসাধ্য। তাদের এই কষ্টের কথা উপলব্ধি করে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন।

তিনি তার ফেইসবুক ওয়ালে লিখেন ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মধ্যপ্রাচ্য প্রবাসীদের পক্ষ হতে আকুল আবেদন।

প্রিয় নেত্রী, আপনি জাতির জনকের সুযোগ্য কন্যা, আপনি মানবতার জননী, আপনি তো জাতির কল্যাণে নিজেকে আত্ম উৎসর্গ করেছেন। সকল প্রবাসী আপনার উপর আস্থা রেখেছেন। আপনি চাইলেই প্রবাসী বাংলাদেশীদের দাবী পুরণ হয়। বর্তমান সময়ে ৪০ হাজার টাকার বিমান ভাড়া ১ লক্ষ ১০ হাজার হয়ে গেছে। যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

আমাদের প্রবাসী ভাইদের রক্ত পানি করে ঘাম ঝরানো অর্জিত অর্থ আমাদের দেশের অর্থনীতিকেসমৃদ্ধ করে। গত কয়েক দিন যাবত প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সুদৃষ্টি কামনা করে যাচ্ছে, যা আমাকেও ব্যাতিত করেছে। আমাদের রেমিট্যান্স যোদ্ধারা আপনার আদরের জনগণ। জীবন জীবিকার প্রয়োজনে প্রবাসে পাড়ি দিয়ে পরিবার তথা দেশ ও জাতীয় অর্থনীতির অন্যতম যোগান দেওয়া যাওয়া অসহায় মানুষ গুলোর মনের দাবী বিমান ভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা। এতদ বিষয়ে বিমান মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্রুত নির্দেশনা প্রদান অতীব আবশ্যক হয়। আপনার দক্ষ নেতৃত্ব ও মানবিক হস্তক্ষেপই পারে প্রবাসীদের প্রাণের দাবী দেশে আসা – যাওয়ায় বিমান ভাড়া সহজলভ্য ও বিমানবন্দরে সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করে দিতে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net