1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা আ’লীগের নবঘোষিত কমিটির নেতারা ফুলেল ভালবাসায় সিক্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা আ’লীগের নবঘোষিত কমিটির নেতারা ফুলেল ভালবাসায় সিক্ত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ বার

কক্সবাজারের ঈদগাঁওতে ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ঈদগাঁও উপজেলা আ’লীগের নবঘোষিত কমিটির নেতারা।

বৃহস্পতিবার সকাল (২৩ ডিসেম্বর) সাড়ে ১১ টায় সড়ক পথে নবঘোষিত কমিটির নেতারা ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের নতুন অফিস পয়েন্টে এসে পৌঁছলে আ’লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনসমুহের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনতা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানায়।

পরে সেখান থেকে প্রায় ৩ সহস্রাধিক নেতাকর্মী মোটর যাত্রা সহকারে তাদের ঈদগাঁও পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে নিয়ে আসে।

ঘোষিত কমিটির আহবায়ক আবু তালেবের নের্তৃত্বে যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু এবং অপর যুগ্ন আহবায়ক ও জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

নবঘোষিত কমিটির নেতারা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ঈদগাঁওতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকলকে একযোগ কাজ করতে হবে এবং সব ধরনের ভেদাভেদ ভূলে যেতে হবে।

বৃহত্তর ঈদগাঁওর উন্নয়ন চাইলে আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীদের জিতিয়ে আনতে সর্বাত্মক প্রস্ততি গ্রহনের আহবানও জানান তারা।

উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা থেকে ঈদগাঁও উপজেলা আলাদা হওয়ার পর গত ২১ ডিসেম্বর কেন্দ্র থেকে ৫১ সদস্য বিশিষ্ট ঈদগাঁও উপজেলা আ’লীগের পৃথক কমিটি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net