1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কুবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, ছবি প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পালিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার ( ১৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে সংগঠনটির সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে চারটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে ভার্চ্যুয়াল ক্লাসরুমে কেক কাটেন অতিথিরা।

এরপর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় ও সভাপতি তানভীর সাবিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।

এছাড়াও প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষবৃন্দ, কুমিল্লা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহবায়ক আহসান হাবিবসহ সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকালে কুবিসাস তাদের লিখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ ও দশের কাছে উপস্থাপন করছে। আমি আশা করি সাংবাদিক সমিতির এই পথ চলার ধারা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের সহযোগিতা করে যাবে।

ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, মিডিয়াকে বলা হয় সমাজের আয়না। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে একটা সংগঠনকে ঘুচানো দেখেছি সেটা হচ্ছে কুবিসাস। একজন প্রকৃত সাংবাদিক রিপোর্ট তৈরী করার ক্ষেত্রে সঠিক তথ্য তুলে ধরবে। আমি এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কুবিসাস’র পথচলা চিরন্তন হোক, মসৃণ হোক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে সাংবাদিক সমিতি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া সাংবাদিকরা খুব সাহসী হয়। তারা অনেক বাধা পেরিয়ে আজকে সফলতা অর্জন করেছে। আমার দেখা সাংবাদিকতা সবচেয়ে মহৎ পেশা। তবে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতাকে এগিয়ে নেয়ার জন্য অনেক পরিশ্রমের দরকার।

সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক বলেন, আমরা প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে থাকি। আমরা তিলে তিলে এই সাংবাদিক সমিতিকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমরা সমসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়া গুলো তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা পৃথিবীর ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টা।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটো কন্টেস্ট এর সেরা ১০ জনের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০১৩ সালের ৬ ডিসেম্বর প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদন পায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net