1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে বনবিভাগের অভিযানে কাঁটাতার জব্দ, ৫০টি পিলার ধ্বংস ও বনভূমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক

খুটাখালীতে বনবিভাগের অভিযানে কাঁটাতার জব্দ, ৫০টি পিলার ধ্বংস ও বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী সংরক্ষিত বনবিটের কেলিবিল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ২ হাজার ফুট কাঁটাতার জব্দ, ৫০ টি সিমেন্টের পিলার ধ্বংস করে প্রায় ১৫.০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ডিসেম্বর) দিনব্যাপী অভিযানে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের নেতৃত্বে ও খুটাখালী বিট কর্মকর্তা মোস্তাফা কামালসহ সংশ্লিষ্ট বিটের হেডম্যান,ভিলিজার সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের কেলিবিল এলাকায় অবৈধ ভাবে সিমেন্টের পিলার বসিয়ে কাঁটাতারের ঘেরাবেড়া দেয় একটি সিন্ডিকেট।

এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভূমি জবরদখল করে নেয়। খবর পেয়ে বনবিভাগের লোকজন তা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে কাঁটাতারের ঘেরাবেড়া দিয়ে দখল করে নেয়। খবর পেয়ে কেলিরবিল নামক স্থানে অভিযান চালিয়ে
২ হাজার ফুট কাঁটাতার জব্দ করে ৫০ টি সিমেন্টের পিলার ধ্বংস এবং প্রায় ১৫.০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

এসময় ফুলছড়ি-খুটাখালী বিট অফিসার,স্টাফ, হেডম্যান এবং ভিলেজার সহযোগিতা করেন। অভিযান অব্যহৃত থাকবে এবং জবর দখলে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net