ঢাকা   ০৭:৩০:৪৮ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

খুটাখালীবাসী একজোট, আনারস মার্কায় দিবে ভোট!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৮ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

প্রতিদিন গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় স্বতঃস্ফূর্ত জনতার উপস্থিতি তাই প্রমাণ করছে। দল-মত নির্বিশেষে সর্বশ্রেণী ও পেশার মানুষ আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের পক্ষে একাত্ম হয়ে যাচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর তার আনারস প্রতীকে ভোট চেয়ে যেখানে যাচ্ছে সেখানে শুধু জয়ের আওয়াজ ও স্বতঃস্ফূর্ততা।

দাম্ভিক কোন গোষ্ঠীর কাছে নয়, সহজ সরল প্রার্থীর সাথে একাত্ম হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। খুটাখালীর ভোটের হাওয়া এটিই বলছে। সকাল থেকে সন্ধ্যা, গ্রাম থেকে গ্রামান্তরে ভোট চেয়ে ছুটে চলেন গণমানুষের নেতা আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর।

রবিবারের ব্যাপক গণসংযোগ, পথসভায় পুরো দিন কাটে। তার একেকটি পথসভা-জনসভায় রূপ লাভ করে। তাতে এটিই প্রমাণ হয়, আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর সর্বশ্রেণী, পেশার মানুষের জনপ্রিয় ব্যক্তি ও অবিসংবাদিত নেতা।

বিশেষ করে, তার নির্বাচনী শোডাউন খুটাখালীর বিভিন্ন এলাকার ভোটারদের নজর কাড়ে। ভালোবাসার টানে তাতে যোগ দেয় আবাল বৃদ্ধ-বনিতা। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরকে সমর্থন ও শুভেচ্ছা জানায়।

মিছিল-স্লোগানের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে মা-বোনেরাও। পথে পথে আমজনতা ফুলেল শুভেচ্ছা জানায় আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরকে। এযেন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত!

দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথ সভাগুলোতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেছেন, আমি কোন পক্ষের নই, সব মানুষের প্রার্থী। বিজয়ী হয়ে সবার জন্য কাজ করব। আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষের সন্তান। সাধারণ মানুষের হয়েই আজীবন বেঁচে থাকতে চাই। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, আনারসের জয় সুনিশ্চিত। আনারস প্রতীকের পক্ষে ইউনিয়নবাসী সম্মিলিত হয়ে অবস্থান নিয়েছে। এই ইউনিয়নের চলমান দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভোটাররা আনারস মার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি করেছে। আর তাই আগামী ২৬ ডিসেম্বর আনারস মার্কার পক্ষে ইউনিয়নবাসী রায় দিয়ে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী করবেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় বড় নেতা রয়েছে কিন্তু আমার আছে জনতা! এই জনতায় আমাদেরকে জয় করবে ইনশাআল্লাহ।

তিনি অনুরোধ জানিয়ে বলেন খুটাখালী ইউনিয়নের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আনারস মার্কায় ভোট দিন।

আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের আকুতি মাখা আবেগঘন কথাগুলো ভোটারদের আকৃষ্ট করে। সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হন আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর। জনতার এই ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের বাস্তব প্রমাণ হবে ২৬ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি