ঢাকা   ০৮:২২:০৫ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ১নং গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমার সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, জাইকার উপজেলা প্রতিনিধি রুনা চাকমা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন পাল গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী উসমান গনি, হেডম্যান, কার্বারীসহ গুইমারা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সবশেষে সাবকে চেয়ারম্যান সুইজাইউ মারমার কাছ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরাকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুজিয়ে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি