1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেলায় শ্রেষ্ট বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ট বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। রবিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ট অফিসার ইনর্চাজ এর সন্মাননা স্মারকটি ওসি মো. কামাল উদ্দিনের হাতে তুলে দেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন চলতি বছরের ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করেন। যোগদানের প্রথমদিন থেকেই তিনি বিরতীহীনভাবে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেন। যোগদানের মাত্র এক মাসের ব্যবধানে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

কর্মযজ্ঞের এক মাসের মধ্যেই তিনি মাদক, ইয়াবা ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেন। যার মধ্যে
নভেম্বর মাসে ১৫ মামলার আসামি পুঁইছড়ির পুইন্যা ডাকাতকে দুটি অস্ত্রসহ আটক ছাড়াও ১৫ জন সাজাপ্রাপ্ত আসামি, ৪৯ হাজার ৮৮০ পিচ ইয়াবা উদ্ধার, ৬১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৭১ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করেন। এছাড়া নিয়মিত স্থানীয় ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, গন্ডামারায় অবস্থিত দেশের ১৩২০ মেগাওয়ার্ট এসএস পাওয়ার প্ল্যান্টের লুট হওয়া মালামাল উদ্ধার সহ অপরাধ প্রবাণতা রোধে কাজ করে যাওয়াতে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন বলে জানা যায়।

এ ব্যাপারে জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়া ওসি মো. কামাল উদ্দিন বলেন, অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারণ জনগন যাতে শান্তিতে থাকতে পারে এবং অপরাধীরা যাতে কোন অপরাধ করতে না পারে সে জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান।চট্টগ্রাম জেলায় বাঁশখালী একটি গুরুপ্তপুর্ণ উপজেলা। এখানে সাগর, পাহাড় ও সমতল হওয়ায় এবং কক্সবাজারের সাথে সংযুক্ত হওয়ায় দক্ষিনের অপরাধীরা এখানে অবস্থান নিতে চেষ্টা করে তাই আমাদের সব সময় সর্তক থেকে কাজ চালিয়ে যেতে হয় বলে জানান।

তিনি আরো বলেন, বাঁশখালীতে যোগদানের পর থেকে আমার মিশন ও ভিশন ছিল মাদকমুক্ত, ইয়াবার ছোবল মুক্ত বাঁশখালী জনপদ গড়ে তোলা। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন স্কুল-মাদরাসা, মসজিদ-মন্দিরে গণসচেতনতামূলক নানা কর্মসূচী বাস্তবায়ন করেছি এবং অব্যাহত রেখেছি। এ বিষয়ে আমি সকলের সহযোগীতা পেয়েছি। আগামীতেও অপরাধ দমণে, মাদকমুক্ত সমাজ গঠনের সকলের সহাবস্থান ও সহযোগীতা কামনা করছি। আমাকে জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করায় আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net