1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে বিজয় দিবসে কেন্দ্রীয় আ'লীগের উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আসিফ এর নেতৃত্বে বিজয় র‍্যালি। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চন্দনাইশে বিজয় দিবসে কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আসিফ এর নেতৃত্বে বিজয় র‍্যালি।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৯ বার

চট্টগ্রাম চন্দনাইশে মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার
আফসার উদ্দিন আহমেদের ছেলে, কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায়
উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফের
নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ
করে। বণার্ঢ্য র‍্যালিটি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি হতে শুরু
হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর রৌশনহাট বাজার,
বাদামতল, জোয়ারা রাস্তারমাথা, গাছবাড়িয়া কলেজ গেইট প্রদক্ষিণ
শেষে পূনরায় বিজিসি ট্রাস্ট এসে শেষ হয়। র‍্যালিতে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এড. নজরুল ইসলাম
সেন্টু, নাজিম উদ্দিন, ম্যাক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,
সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, মো. আবদুল খালিদ, মো.হারুন,
মাঈন উদ্দিন, মো. সেলিম, মো. আসিফ, মো. রানা, মো. ফরিদ উদ্দিন,
ডা. আবুল হোসেন, এড.জাফর, নিক্সন বড়ুয়া, মো. সায়েল, মো.
সাইফুদ্দিন, সাজ্জাদ হোসেন তোহা, এড. নজরুল ইসলাম, মো.
মুহিম, মো. এহসান, মো. সায়েম, মো. মোরশেদুল আলম, আবদুল
ছবুর, কুতুব উদ্দিন, শওকত হোসেন, সাইফুল ইসলাম সুমন, জাহেদুল
ইসলাম, বরাতুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম সোহেল,
মোবারক হোসেন, আবদুল্লাহ আল নোমান, মনসুর আলম, হাছান
করিম, নজরুল ইসলাম, আবু তাহের, মহিউদ্দিন, আবু তালেব, শাহ
মোয়াজ্জেম রুবেল, কামরুজ্জামান লিটন, মো. মফিজ, রবিন, প্রমুখ।
অপরদিকে চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল
আসাদ জয়ের নেতৃত্বে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ
জয়ন্তীতে র‍্যালি চন্দনাইশ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহ
আমিন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ব্যারিস্টার আসিফ র‍্যালি চলাকালীন বিভিন্ন স্থানে পথ সভায় সংক্ষিপ্ত
আলোচনায় বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে,
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক এবং
অভিন্ন। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না।
বঙ্গবন্ধু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ বাঙ্গালী
জাতির ঠিকানা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে
বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের অংশ গ্রহণ আ’লীগের নেতা-
কর্মীদের মাঝে সঞ্চার সৃষ্টি করেছে। তিনি বলেন, চন্দনাইশ এক সময়
কর্ণেল অলির অত্যাচারের কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে
বাধাগ্রস্থ ছিলো। এখন সাধারণ মানুষ স্বাছন্দে আ’লীগের জয়গান
করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net