ঢাকা   ০৭:৪৬:০৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

চমেক এর বিরুদ্ধে এনজিও সংস্থার রিট শেষ স্পর্শ’ বন্ধে স্থিতিবস্থা ও রুল জারী

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গরীব মুর্দার ফ্রী গোসল ও কাফনের ব্যবস্থা বন্ধে কর্তৃপক্ষের প্রদত্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট দায়ের করেছেন এনজিও সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ।

বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জাম এর সমন্বয়ে গঠিত বেঞ্চে দায়েরকৃত মামলাটি ৬ ডিসেম্বর শুনানী শেষে আদালত স্থিতিবস্থার আদেশ দেন। উক্ত প্রতিষ্ঠান পরিচালনায় বাধা প্রদানকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তৎমর্মে বিবাদীগণকে রুল নিশি জারী করেন ।

এনজিও সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক দায়েরকৃত উক্ত রিট পিটিশনে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্যাদের বিবাদী করে সাংবিধানের ১০২ ধারায় রিট মামলাটি দায়ের করা হয় ।
চট্টগ্রাম মহানগরীতে লাশ গোসলের আধুনিক ব্যবস্থা সম্বলিত গরীব দুঃস্থদের জন্য লাশ গোসলখানা নির্মাণে চমেক হাসপাতাল পরিচালকের স্বাক্ষরিত অনুমতিক্রমে চমেক হাসপাতাল জামে মসজিদের উত্তর পার্শ্বে পুরাতন লাশ গোসল খানার পাশে বিপুল অর্থ ব্যয়ে এনজিও সংস্থাটি ‘শেষ স্পর্শ’ নামে আধুনিক লাশ গোসলখানাটির নির্মাণ কাজ শুরু করেন ।

নির্মাণ কাজ সমাপ্ত করে গত ১৯ সেপ্টেম্বর গোসলখানাটি উদ্বোধনের জন্য চমেক কর্তৃপক্ষকে অবহিত করা হয় । অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ গরীব দুঃস্থ ও বিনামুল্য শব্দ সম্বলিত সাইনবোর্ডটি ২২ডিসেম্বর খুলে ফেলে ও গোসলখানায় তাঁলা ঝুলিয়ে দেয় ।

পরবর্তীতে এই সব শব্দ বাদ দিয়ে কর্তৃপক্ষের আকস্মিক প্রদত্ত নীতিমালায় দেয়া ডিজাইন অনুযায়ী সাইনবোর্ড নির্মাণ করা সত্ত্বেও চমেক কর্তৃপক্ষ উক্ত গোসলখানা চালু করতে দেয়নি ।

এ ব্যাপারে এনজিওটি জনকল্যাণমূলক ও জনস্বার্থে অলাভজনক কর্মকান্ডে বে-আইনি বাঁধা অপসারণে উক্ত রিট দায়ের করে । আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আবু হানিফা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি