ঢাকা   ০৯:২৪:১৯ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতা-২০২১ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর আবদুল বারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০২১ বিজয়ীদের মাঝে নগদ টাকা, ক্রেষ্ট ও বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সোনাপুর গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মু. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা মনির আহমদ, বসন্তপুর ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মান্নান মজুমদার।

নাজমুল হাসানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান সুমন, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান মূসা, ব্যবসায়ী এমরান হোসেন বাপ্পি, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, আনিসুর রহমান, আবদুল কাইয়ুম রিয়াদ, বেলাল হোসেন, আবদুর রহিম, বেলায়েত হোসেন, মামুন মজুমদার, আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো: আল আমিনকে নগদ ১০ হাজার টাকা, ক্রেষ্ট ও বই, দ্বিতীয় স্থান অর্জনকারী সিংরাইশ রহমানিয়া বালিকা মাদরাসার ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে নগদ ৫ হাজার টাকা, ক্রেষ্ট ও বই এবং তৃতীয় স্থান অর্জনকারী চাঁন্দকরা সেকান্তর আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মাহফুজা হাশেম স্মৃতিকে নগদ ৩ হাজার টাকা, ক্রেষ্ট ও বই প্রদান করা হয়। এছাড়া ৪র্থ স্থান থেকে ২৩তম স্থান অর্জনকারীদের মাঝে ক্রেষ্ট ও বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি