1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে গৃহবধুকে পিঠিয়ে জখম করলেন ভাসুর-দেবর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

তিতাসে গৃহবধুকে পিঠিয়ে জখম করলেন ভাসুর-দেবর

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ বার

কুমিল্লার তিতাসে ভাসুর-দেবর ও তাদের বউ ছেলে মিলে শাহিনা বেগম (৩০) নামে এক গৃহবধুকে পিঠিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকেল ৫ টায় উপজেলার শিবপুর গ্রামে রজ্জব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শাহিনা বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ করেন। আহত শাহিনা রজ্জব আলীর বড় ভাই সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী।

জানায় যায়, রবিবার (১২ ডিসেম্বর) শাহিনার ননদ এর জন্য তার শাশুড়ী ৪ হাজার টাকা চাইলে শাহিনা নাই বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় উভয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগে যায়। একপর্যায়ে শাহিনার ভাসুর মঙ্গল মিয়া, দেবর রজ্জব আলী ও তাদের স্ত্রী, ছেলে মিলে বাঁশ, কাঠ দিয়ে এলোপাতাড়ি ভাবে শাহিনাকে মারপিট করে শাহিনার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে। পরে স্থানীয়রা শাহিনাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত গৃহবধু শাহিনার ভাই হালিম বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না, ঘটনা শুনে বাড়ি আইসা জানতে পারি আমার বোনের উপর তার ভাসুর, দেবর ও তাদের বউ ছেলে মিলে হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থা ফালায় রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তিতাস সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঢাকা পাঠিয়ে দেয়। বর্তমানে আমার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে শাহিনার ভাসুর, দেবর ও তাদের স্ত্রী ছেলের ঘটনার বিষয়ে জানতে বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নাই।

এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net