ঢাকা   ০৯:৫৮:৪৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

ফ্যানে ঝুলন্ত মা ও ২ সন্তানের ঝুলন্ত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩১৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং তার ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লবণ ব্যবসায়ী শহিদুল হকের স্ত্রী জাহানার জিসান ও তার দুই মেয়ে পাঁচ বছরের জাবিন ও দুই বছরের জেরিন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি বলেন, এই ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং ২ সন্তানের মরদেহ ছিল বিছানায়।
ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। ক্রাইমসিন টিমও রওনা হয়েছে। ময়নাতদন্ত ও অনুসন্ধান শেষে প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি