1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক সংগঠন 'শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব'র প্রথম প্রতিষ্টাবার্ষিক উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মানবিক সংগঠন ‘শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব’র প্রথম প্রতিষ্টাবার্ষিক উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪০৪ বার

‘এগিয়ে আসুন রক্তদানে, ফুটুক হাসি নতুন প্রাণে’ স্লোগানকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব’র প্রথম প্রতিষ্টাবার্ষিক উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও আলোচনা সভা ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মুহাম্মদ রোকন উদ্দীনের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে প্রথম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসিফুল হক।

ব্লাড ডোনেশন ক্লাবের কার্যনির্বাহী সদস্য এনামুল হক রাহাতের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম উদ্দিন আল-হাসান, শিলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, শিলকূপ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মু. জয়নাল আবেদিন রিপন, চট্টগ্রাম দক্ষিণজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক মুজিবুল হক, কর্যকরি পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা, উপদেষ্টা মু. হামিদ উল্লাহ, বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম, ব্লাড ডোনেশন ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মু. আবু হানিফ, সমাজ সেবক মাহমুদুল ইসলাম মাহমুদ প্রমূখ।

এ সময় বক্তারা মানবিক সংগঠন শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের মানবিক কর্মকান্ডের অগ্রযাত্রা কামনা করে তারুণ্যের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।

এ দিন প্রতিষ্টাবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সহ এলাকার তিনশতাধিক লোকজনদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net