1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগমরোকেয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

রাউজানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগমরোকেয়া দিবস পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২০ বার

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগমরোকেয়া দিবসের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয় আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

ত্রাণ ও প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল্লাহ্ আল্ হারুন,রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ,মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মতিন,রাউজান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ আবু জাফরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেনপ।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪জন নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়।জয়িতা সম্মানন প্রাপ্তরা হলেন, রাউজান পৌর মহিলা কাউন্সিলর জেবুন্নেছা বেগম, শুভ্রা দাশ গুপ্তা, সাকী আক্তার, রুজি আক্তার।এই ৪ জয়িতা তাদের দীর্ঘ সংগ্রামী জীবনের চিত্র তুলে ধরে অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net