ঢাকা   ০৩:৫২:৩৬ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

রাউজানে আশ্রয়ণ প্রকল্পে ঘরের দলিল ও কম্বল বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে ভুমিহীন-গৃহহীন পরিবার সমূহকে দেয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঘরের দলিল ও কম্বল বিতরণ করেছেন রাউজান উপজেলা প্রশাসন।২১ ডিসেম্বর মঙ্গলবার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের করিমনগর আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া বাসিন্দাদের এসব দলিল ও কম্বল দেয়া হয়। ৩০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, নুরুল আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন প্রশাসনে পক্ষে রাউজানে সরকারি ঘর পাওয়া প্রায় পাঁচ’শ পরিবারকে কম্বল দেয়া হচ্ছে। দেয়া হচ্ছে পুনবাসিত পরিবার সমূহকে ঘরের দলিল। মেয়র জমির উদ্দিন পারভেজ জানিয়েছেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নিদ্দেশে ইতিমধ্যে দুই হাজার মানুষকে কম্বল দেয়া হয়েছে। পৌর সভার পক্ষে ছিন্নমুল মানুষ ও বিভিন্ন অনাথ আশ্রমেও দেয়া হচ্ছে শীতবস্ত্র।এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি