ঢাকা   ০৭:৪৬:৩৯ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রাঙ্গাবালীতে ঈদের আনন্দে ভোটাররা!

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ২নং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ ও ৬ নং মৌডুবী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। দীর্ঘ ১৯ বছর সীমানা সংক্রান্ত আইনি জঠিলতার কারনে নির্বাচন না হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিলো সাধারন ভোটারদের মাঝে। ২০০৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি বড়বাইশদিয়া ইউনিয়নের নির্বাচনের শেষ ভোট হয়েছিল। সেই থেকে ইউনিয়নটি তে সীমানা বিরোধের মামলা থাকায় দীর্ঘ ১৯ বছর নির্বাচন বন্ধ ছিলো।

২৯-১২-২১ (বুধবার) নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ ডিসেম্বর ) নির্বাচনের এ তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষানার পর ইউনিয়নটির সাধারণ ভোটারদের মাঝে ভোটের আমেজ ফিরে আসে।

বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়নের হাট বাজার ঘুরে দেখা যায় ছোট ছোট চায়ের দোকানে চলছে আড্ডা আলোচনা হচ্ছে নির্বাচনের, অপরদিকে সম্ভাব্য প্রার্থীরা যুক্ত হচ্ছেন ভোটের প্রচারণায়।
সাধারন ভোটাররা জানান, বিভিন্ন মামলার পর অবশেষে আমরা নির্বাচন পেতে যাচ্ছি। এতে আমরা অত্যন্ত খুশি । ঈদের আনন্দের চেয়েও আমরা বেশি আনন্দিত। তারা আরো জানান, কোনো প্রকার অরজগতা ছাড়া একটা সুষ্ঠ নির্বাচন ভোটারদের দাবি।

উল্লেখ্য ,আগামী ১২ই জানুয়ারি ২০২২ ই মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৫ ই জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৭ ই ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি