ঢাকা   ০৪:৪২:২১ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

লাকসামে মুক্ত দিবস উপলক্ষে ৬ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তক নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে ৬ দিনব্যাপী যুদ্ধভিত্তিক নাট্য উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
কর্মসূচি হাতে নিয়েছে লাকসাম শিল্পকলা একাডেমি।

জানা যায়,লাকসাম শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে গত(১১-১৬ ডিসেম্বর) পযন্ত ৬ দিন ব্যাপী মুক্তিযুদ্ধভিত্তক নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতে নেওয়া হয়। ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রথম দিনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। লাকসাম শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট রফিুকল ইসলাম হিরার সঞ্চালনায় ওই দিন উদ্বোধনে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম প্রমুখ।

৬ দিনব্যাপী আয়োজনে রয়েছে, ১ম দিন (১১ ডিসেম্বর) শনিবার লাকসাম ডাকাতিয়া থিয়েটারের পরিবেশনায় ‘ভাষা থেকে স্বাধীনতা’, রবিবার দেশ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ‘অকূলে ভাসাইলাম তরী’। সোমবার চাঁদপুরের স্বরলিপি নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ‘ধানমন্ডি ৩২’ নাটক, মঙ্গলবার চাঁদপুর ড্রামার পরিবেশনায় ‘ফেরারী নিশান’। বুধবার লাকসাম নাট্য জংশনের পরিবেশনায় ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ ও ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি