1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল সম্পাদক রয়েল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল সম্পাদক রয়েল

আব্দুর রকিব, শ্রীনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার

শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচনে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও মোঃ রেজাউল করিম রয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকাল ৩টায় শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে মোঃ আওলাদ হোসেনকে(দৈনিক যুগান্তর) পরাজিত করে মোঃ নজরুল ইসলাম(দৈনিক সংবাদ) সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমানকে(দৈনিক আলোকিত প্রতিদিন)পরাজিত করে মোঃ রেজাউল করিম রয়েল( দৈনিক যায়যায়দিন) জয় লাভ করেন।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়রাম্যান মোঃ মসিউর রহমান মামুন নির্বাচনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম খাঁন ও নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হাসান।

শ্রীনগর প্রেস ক্লাবের ২১ জন ভোটার তাদের ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ২ পদেই জয়ী ও পরাজিত প্রার্থীদের ব্যবধান ছিল ১ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
মোঃ নজরুল ইসলাম বিগত কমিটিতে সভাপতি ও মোঃ রেজাউল করিম রয়েল সহ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মোঃ নজরুল ইসলাম ও রেজাউল করিম রয়েল প্রেস ক্লাবের ভোটার, সদস্য ও অন্যান্য শুভাকাংখিদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সন্ধ্যা ৬টার দিকে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আঃ বাতেন খাঁন শামীম প্রেস ক্লাবে উপস্থিত হয়ে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net