1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"সংবাপত্র হচ্ছে একটি আয়না, এটি মহৎ পেশা" আবদুর রহমান বদি। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

“সংবাপত্র হচ্ছে একটি আয়না, এটি মহৎ পেশা” আবদুর রহমান বদি।

টেকনাফ প্রেস ক্লাবের নব-নির্মিত কার্যালয় উদ্বোধন

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার

কক্সবাজারের টেকনাফ প্রেসক্লাব এর নব-নির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১ টায় টেকনাফ পৌরসভা কার্যালয় সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এর আগে প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মৌঃ ছৈয়দ হোসাইন এর সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, ইউএনএইচসিআর লাইভ লী-হুড কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, এনজিও ফোরাম এর প্রকল্প সমন্বয়ক আতাউর রহমান, সাংবাদিক নূরুল করিম রাসেল, কাউন্সিলর আব্দুল্লাহ মনির প্রমুখ।

অনুষ্টানে সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই, রাষ্ট্রের চারটি খুটীর মধ্যে একটি হচ্ছে সাংবাদিক, সংবাদপত্র হচ্ছে একটি আয়না, এটি একটি মহৎ পেশা, এ পেশায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে তারাই হচ্ছে সত্যিকার দেশ প্রেমিক সাংবাদিক, সাংবাদিকেরা হচ্ছে, আমার প্রাণের সমতুল্য, তাদের ক্ষুবধার লেখনীর মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে পারে।’

এ সময় টেকনাফ পৌর প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ফোরাম ও টেকনাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইউএনএইচ সিআর এর অর্থায়নে প্রেস ক্লাব ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করেন এনজিও ফোরাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net