ঢাকা   ০৯:০৫:১০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

মীরসরাইতে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪২৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইতে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি।
শুক্রবার সকালে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে ও পৌর এলাকার শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
দিন মোহাম্মদ ও আমজাদ হোসেন নোমানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন সহ সকল কাউন্সিলর ও এফ.আই.কে প্রপার্টিজ লিমিটেড এর ম্যানেজার জিয়াউর রহমান ও জিয়াউদ্দিন বাবলু ও কর্মকর্তাবৃন্দ।

এইসময় বক্তারা বলেন তীব্র শীতে কাঁপছে গ্রাম গঞ্জের অসহায় মানুষ। একটু উষ্ণতার পরশ পেতে তাকিয়ে আছে এই অসহায় মানুষগুলো। তাদের জন্য মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগ প্রশংসনীয়।
খান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় পৌরসভা থেকে এ কার্যক্রম শুরু হয় মীরসরাই বিভিন্ন ইউনিয়নে আমরা শীত বস্ত্র বিতরণ করব। আমাদের এফ.আই.কে প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি