1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবি ও সাংবাদিক রেজা শাহীনের জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা

কবি ও সাংবাদিক রেজা শাহীনের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৫৮৬ বার

কবি ও সাংবাদিক রেজা শাহীনের জন্মদিন আজ। তিনি ১৯৯৬ সালের ১ জানুয়ারি সিলেট মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন । পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ।রেজা শাহীন ২০১৭ সালে ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধিভুক্ত সরকারি কবি নজরুল কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাশ করেন । ২০১৮ সালে একই কলেজ থেকে শেষ করেন স্নাতকোত্তর।

ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে বেড়ে উঠেন রেজা শাহীন। শৈশব থেকেই লেখালেখি করেন।নিয়মিত লিখছেন বিভিন্ন ম্যাগাজিন ও জাতীয় দৈনিকে। ২০২০ সালে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে যুক্ত হন দৈনিক ভোরের কাগজের সাথে। এখানে তিনি বিনোদন বিটে কাজ করছেন।

রেজা শাহীনের সাংবাদিকতা শুরু হয় ‘হাতেখড়ি’ পত্রিকার রিপোর্টার হিসেবে। পত্রিকাটির নিউজ রির্পোটার ছিলেন তিনি। কাজ করতেন শিশুদের অধিকার, সাফল্য সহ নানা বিষয় নিয়ে।

রেজা শাহীন সম্পাদিত কাব্য সংকলন ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ প্রকাশিত হয় ২০২০ বই মেলায়। বইটি প্রকাশিত হয় অন্বয় প্রকাশ থেকে। লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি রেজা শাহীনকে অভিনয় করতেও দেখা যায়। এরইমধ্যে তিনি সাতটির অধিক নাটকে অভিনয় করেছেন। নাটকগু হলো, ‘ফ্যাটলাক’, ‘মায়ার জালে’, ‘মাজনু’, ‘বিয়ে শাদি’, ‘লাভার্স ফুড ভ্যান’, ‘অমানুষ’, ‘মজনু ভাই’।

সম্প্রতি ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন-ফোর) এর শুটিং শেষ করেছেন তিনি। এটি তার অভিনীত প্রথম ধারবাহিক নাটক।

রেজা শাহীন সব সময় চেষ্টা করেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সেই লক্ষ্যে
২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘আলোর যাত্রা’ নামে একটি সেবামূলক সামাজিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net