ঢাকা   ০৫:০৫:৪৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চৌদ্দগ্রামের বিজয়করা স্কুল এন্ড কলেজ কমিটি নির্বাচনের দাবিতে মানববন্ধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন অভিভাবকমহল। রোববার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মো: জাফর পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন ভূঁইয়া, বেলাল হোসেন ভূঁইয়া, আরবের রহমান, অলিউল্লাহ পাটোয়ারী, আবদুল্লাহ আল হাসান, জাফর আহম্মদ, নয়ন মজুমদার, আগা রিপন চৌধুরী, আবদুল খালেক ফকির, আশা চৌধুরী, আবদুল মামুন মজুমদার, কাজী তৌহিদ, আবদুস সোবহান ভূঁইয়া, কবির হোসেনসহ স্থানীয় সচেতন অভিভাবকবৃন্দ।

জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর বিজয়করা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। প্রতিষ্ঠানের জন্য জমি দাতাদের নাম রহস্যজনকভাবে দাতা তালিকা থেকে বাদ দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে জমিদাতাদের একজন কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিতাদেশ ঘোষণা করায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক প্রতিনিধি নির্বাচেন অংশগ্রহণকারীরাও হতাশ হয়ে পড়ে। রোববার অনুষ্ঠিত মানববন্ধনে পরিচালনা কমিটির নির্বাচন দ্রæত অনুষ্ঠানের লক্ষ্যে এবং অনতিবিলম্বে মামলাটি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হয়। প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে সংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি