ঢাকা   ০৩:১৯:৫৩ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী- মিলাদ গাজী এমপি

নবীগঞ্জ ( হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ -বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করায়। কিন্ত ঘাতক চক্র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করে এদেশের রাজনীতির পট পরিবর্তন করেছিল। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্যানসার রোগে আক্রান্ত রোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক ক্যানসার রোগে আক্রান্ত রোগীর স্বজনদের হাতে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে পজিব কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম,ইউপি সদস্য সামছুন্নাহার বেগম,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক পিকলু চৌধুরী, যুবলীগ নেতা এটিএম রুবেল আহমেদ,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ নেতা দবির হোসেন,ছাত্রনেতা ইমন আহমেদ,সোহান আহমেদ,তুহিন ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি