1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী বামের ও ডানের ছড়া সমবায় সমিতির সভাপতি মুজিবুল হক, সম্পাদক জয়নুল আবেদিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাঁশখালী বামের ও ডানের ছড়া সমবায় সমিতির সভাপতি মুজিবুল হক, সম্পাদক জয়নুল আবেদিন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৯৪ বার
বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. সভাপতি মুজিবুল হক চৌধুরী, সম্পাদক জয়নুল আবেদিন রিপন

বাঁশখালী বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন গত শনিবার উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুিষ্টত হয়। সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর নির্বাচনে ১২ সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবুল হক চৌধুরী, সহ-সভাপতি মোজাফ্ফর আলম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রিপন। প্রত্যক্ষভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নবী আলম। জলদী ১ নম্বর ব্লকে সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক, ফজল করিম প্রকাশ ফয়েজ উল্লাহ, শিলকূপ ২ নম্বর ব্লকে মুহাম্মদ আলমগীর, দিল মোহাম্মদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনকিচর ৩ নম্বর ব্লকে সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বেলাল উদ্দিন, মাহাবুব রশিদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাম্বল ৪ নম্বর ব্লকে সদস্য নির্বাচিত মুহাম্মদ আছমত আলী, নাছির আহমদ চৌধুরী।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বাঁশখালী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার গাজী ওমর ফারুক চৌধুরী, শিক্ষা অফিসার সৈয়্যদ আবু সুফিয়ান।

উল্লেখ্য, নব নির্বাচিত এ কমিটি আগামী তিন বছর পর্যন্ত বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর সকল কার্যক্রম পরিচালনা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net