1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৪৫৪ বার
ছবি: পুকুরে ডুবে নিহত শিশু মুহাম্মদ তামিমের ছবি।

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ তামিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলার শিলকূপ ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া শিশু মুহাম্মদ তামিম ওই এলাকার দিনমজুর মুহাম্মদ নুর হোসাইনের একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রাশেদ নুরী বিষয়টি নিশ্চিৎ করে জানান, পরিবার সূত্রে জানতে পারি তামিম নামে শিশুটি সকালে খেলতে গিয়ে সবার অগৌচরে তাদের বাড়ীর পাশে ছোট পুকুরে পড়ে যায়। পরে শিশু তামিমকে স্বজনেরা পুকুরে ভাসমান অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে যাওয়ার খবর পাই।

শিশু তামিমের পিতা জানান, আমার একমাত্র সন্তান তামিম আজ সকালে খেলতে গিয়ে পুকুড়ে পড়ে গেলে তাকে উদ্ধার করে শিলকূপ টাইমবাজারস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসি।

বাঁশখালী স্কয়ার ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাবেদ হোসাইন জানান, শিশু তামিম কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net