1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিকাশ ব্যবসায়ির উপর হামলা; ৩ লাখ টাকাসহ ১০ মোবাইল ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

বিকাশ ব্যবসায়ির উপর হামলা; ৩ লাখ টাকাসহ ১০ মোবাইল ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৩০ বার

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইকারীরা ব্যবসায়ীর ৩ লাখ টাকা ও ১০ মোবাইল নিয়ে যায় বলে জানা গেছে। হামলার শিকার ব্যবসায়ী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শিতল দাসের ছেলে সংকর দাশ(৩২)।

আহত ব্যবসায়ী সংকর জানান, আমি দীর্ঘদিন যাবত ইউনিয়নের নলুয়া চাঁদপুর বাজারে বিকাশ ব্যবসা করি। বিকাশ ব্যবসার পাশাপাশি আমার ফাস্ট ফুডের ব্যবসাও আছে। সারাদিন দোকানে থাকি আর রাতে বাসায় ফিরি। সোমবার রাতে দোকান বন্ধ করে বাজার থেকে কিছু দূর যাওয়ার পর একটি সিএনজি চালিত অটোরিকশা করে অন্তত ৪ থেকে ৫ জন মুখোশ পরা লোক আমার পেছন দিকে এসে নামে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাতাড়ি মারা শুরু করে। এবং আমার সাথে থাকা বিকাশ ব্যবসার ৩ লাখ টাকা ও ১০টি মোবাইল ফোন নিয়ে যায়। আমার শরীরের বিভিন্ন স্থানে তারা আঘাত করে।

সংকরের ভাই জয়দেব দাশ জানান, সংকর দাদাকে হামলার কথা শুনেই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি দাদার শরীরে রক্ত পড়ছে। পরে আমরা দাদাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

ঘটনার বিষয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এমন কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net