1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাইজভান্ডার দরবার একটি মানবতাবাদী সমাজ বিনির্মাণের সংগ্রাম : আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মাইজভান্ডার দরবার একটি মানবতাবাদী সমাজ বিনির্মাণের সংগ্রাম : আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২৯৭ বার

মাইজভাণ্ডার দরবার শরীফের আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) বলেছেন- উপমহাদেশের প্রধান আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার। এটি কেবল একটি দর্শন, পারলৌকিক সাধনা কিংবা চেতনার নাম নয়। বরং একটি মানবতাবাদী, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের সংগ্রাম। মাইজভান্ডার দর্শনে ধর্ম সাম্যের যে বাণী তার যথার্থ প্রতিফলন পরিলক্ষিত হয়। এর প্রবর্তক শাহ সুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)র কর্মকাণ্ডের মধ্যে। তিনি সবসময় আল্লাহকে স্মরণ করার পরামর্শ দিতেন। তাই সাম্প্রদায়িক ভেদ বুদ্ধির ঊর্ধ্বে মাইজভান্ডারী ত্বরিকা। এ ত্বরিকার অনুস্মরণ ও অনুকরণেই আমাদের ইহকালীন শান্তি ও মুক্তি।

তিনি গত সোমবার মাইজভাণ্ডার দরবারে মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৬তম বার্ষিক ওরশ শরীফে আগত আশেক ভক্তদের উদ্দেশে এসব কথা বলেন। এসময় শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.) উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন- কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল, হারুন অর রশিদ, আব্দুল হামিদ, মুফিজুল আলম, মুহাম্মদ হাসান, লালন ওসমান, কফিল উদ্দিন প্রমুখ। মাওলানা মুহাম্মদ জহুরুল হকের পরিচালনায় মিলাদে নববী ও তাওয়াল্লোদে গাউছিয়া শেষে বাংলাদেশসহ বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গণি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net