1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ২টি নতুন ভবন পেলো ক্ষুদে শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

মীরসরাইয়ে ২টি নতুন ভবন পেলো ক্ষুদে শিক্ষার্থীরা

মীরসরাই উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ২২৮ বার

মীরসরাই উপজেলার পহেলা জানুয়ারিতে ২টি নতুন ভবন পেলো ক্ষুদে শিক্ষার্থীরা। উপজেলার ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের মধ্য মান্দারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০ নং মিঠানালা ইউনিয়নে বানাতলী ছোবহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হস্তান্তরিত হয়। নতুন ভবন হস্তান্তরের সময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সময় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় চোখে মুখে আনন্দের ছাপ ‌। বানাতলী ছোবহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জানান, নতুন বছরের প্রথম দিনে আমরা এই ভবন পেয়ে খুবই আনন্দিত পূর্বের ভবন অত্যন্ত ঝরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বর্তমানে এই দৃষ্টিনন্দিত ভবন পেয়ে আমাদের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষক আমরা সবাই আনন্দিত এবং জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই নতুন এই ভবনের জন্য।

এ সময় মীরসরাই উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, সরকারের চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত প্রকল্পের আওতায় এ দুটি নতুন ভবন করা হয়। প্রকল্প বাস্তবায়নে ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নির্মাণ তদারকিতে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net