ঢাকা   ০৬:১৬:২৫ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

রাউজানের গহিরা-ইছাপুর সড়কের সর্তা খালের উপর নির্মিত স্টিল ব্রিজটি ঝুঁকিপূর্ণ-

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৫১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের গহিরা-ইছাপুর সড়কের সর্তা খালের উপর নির্মিত স্টিল ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেন।দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র (বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ) হালদা নদীর সাথে সংযুক্ত সর্তা খালের উপর নির্মিত ইছাপুর সড়কের ব্রিজটির নি থেকে বালু উত্তোলনের কারণে ঝুঁকিপূর্ণ হয়েছে ব্রিজটি।বালুখেকোরা প্রতিনিয়তই সর্তা খালের বিভিন্ন স্থান থেকে ড্রেজার মাধ্যমে কৌশলে বালু উত্তোলন করছেন।প্রশাসন প্রায় সময় অভিযান পরিচালনা করলেও তোয়াক্কা করছে না বালু খেকোরা।স্থানীয়রা জানায়,ইছাপুর সড়কের স্টিল ব্রিজটি দিয়ে পশ্চিম গহিরা,দলইনগর,কোতোয়াল ঘোনা এলাকার হাজারো মানুষ চলাচল করে যানবাহন নিয়ে।

যানবাহন চলাচলের সময় ব্রিজটি নড়াচড়া করে।বালু খেকোরা ব্রিজের নিচ ও পাশ থেকে বালু উত্তোলনের ফলে ব্রিজটির নিচের পিলারের গোড়ালির মাটি সরে গিয়ে ভেসে উঠেছে।জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে মানুষ।ঝুঁকিপূর্ণ হয়ে উঠা ব্রিজটি দ্রুত সংস্কার ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি