1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী বসন্তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

রাজবাড়ী বসন্তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৩০২ বার

রাজবাড়ীতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ইউপি সদস্যসহ তিন জন নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে জেলা সদরের নিমতলা রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)। নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেটির পেছনে দ্রুত গতিতে যাচ্ছিল একটি প্রাইভেটকার। নিমতলা রেলগেট এলাকায় এসে স্পিড ব্রেকারে সামনের ট্রাকটি ব্রেক করলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের ভেতরে থাকা আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net