1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র ভাই মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র ভাই মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩৫৬ বার

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র বড় ভাই, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিষ্টার মো: আব্দুস সালাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: জামশেদ আলম ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো: জাকির হোসেন স্বপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন (৮০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারটায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে জাতি মুক্তিযুদ্ধের এক অকুতোভয় বীর সেনানীকে হারালো।

শনিবার (১৫ জানুয়ারি) বা’দ যোহর কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের বসুয়ারায় উনার নিজ গ্রামে মন্ত্রী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদান ও মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারে মরহুমের অনস্বীকার্য অবদানের কথা স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন মরহুমের ভাই সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। এ সময় তিনি বলেন, ‘পরিবারের দুঃসময়ে আমার ভাই উপার্জন করে অন্য ভাইদের লেখাপড়ার খরচ বহন সহ পরিবারের নানা খরচ মেটাতে গিয়ে প্রচুর পরিশ্রম করেছিল। যাহা আজও আমার স্মৃতিতে অম্লান হয়ে গেঁথে আছে। পরিবারে উনার অবদান কখনো ভুলবার নয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাযায় উপস্থিত থেকে শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, প্রভাষক নায়িমুর রহমান মাছুম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net