1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনের খাল থেকে উদ্ধার মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সুন্দরবনের খাল থেকে উদ্ধার মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ২৫৬ বার

পূর্ব সুন্দরবনের দুবলারচরের রুপার খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা মৃত বাঘের ময়নাতদন্ত শনিবার (২৯ জানুয়ারী) সকালে শরণখোলা রেঞ্জ সদরে সম্পন্ন করা হয়েছে।

ময়নাতদন্তকারী কর্মকর্তা জানান, নয় ফুট দৈর্ঘ্যরে আনুমানিক ১৬/১৮ বছর বয়সী পুরুষ বাঘটি বার্ধক্যজনীত ও শীতের কারণে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সঠিক কারণ নির্ণয়ের জন্য বাঘের চামড়া, দাঁত, মাংস ও হৃদপিন্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে তা ঢাকায় রাষায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ঐ প্রাণী সম্পদ কর্মকর্তা জানান।

মৃত বাঘটির ময়নাতদন্ত করেন, শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন।

এ সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শামসুল আরেফিন সহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা রেঞ্জ সদরে শনিবার সকালে বাঘের ময়না তদন্ত শেষে বাঘের মরা দেহটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী কেন্দ্রে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net